1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

পঞ্চগড়ে যমুনা ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যমুনা ব্যাংকের মাধ্যমে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো এবং শিল্প খাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা ও উদ্ভাবন জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও উদ্ভাবন কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বিশেষ কর্মসূচি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনায় গত ১৯ অক্টোবর ২০২৬ থেকে পঞ্চগড়ের আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়। এক মাসের এ প্রশিক্ষণে মোট ১০০ ঘণ্টার পাঠদান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসূচির নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূচির উপনির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাইনুল হাসান, সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও উপসচিব মাহমুদা আক্তার এবং কর্মসূচির পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা নূর মোহাম্মদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও উপপ্রকল্প পরিচালক মোঃ ওয়াসিম, যমুনা ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিপণন বিভাগের প্রধান নসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোঃ রাশেদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়ালিদ হোসেন নতুন উদ্যোক্তা তৈরির এ উদ্যোগকে দেশ ও অর্থনীতির জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত অতিথি, প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ