1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নেইমারবিহীন ব্রাজিলের ২ গোলের পরাজয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ২১২ Time View

নেইমারকে ছাড়া ব্রাজিল যে কতটা অপ্রতিভ থাকে তা বোঝা গেল আরেকবার! asdtaysd
বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলির হয়ে ভারগাস ও আলেক্সিস সানচেজ গোল করেন।
বিশ্বকাপের বাছাইপর্বে এই নিয়ে দুইবার ব্রাজিলকে হারালো চিলি। ২০০২ সালে ৩ গোলে হেরেছিল ব্রাজিল। পরের ১৪ ম্যাচে ব্রাজিল ১২টিতে জয়ী ছিল। নেইমারকে ছাড়া ব্রাজিল মুখে সাহস দেখালেও মাঠে ঠিকই তার প্রতিফলন পড়ে। এলোমেলো ফুটবল আর ভুল পাসে একটিও গোল পায়নি তারা। জুনে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে নেইমারকে ৪ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। সেই আদেশের এখনো ২ ম্যাচ বাকি।
এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭২তম মিনিটে এগিয়ে যায় চিলি। ফারনান্দেসের ফ্রি-কিকে পা লাগিয়ে জালের ঠিকানা খুঁজে নেন ভারগাস।
শেষ দিকে ভিদাল-সানচেজের নৈপুণ্যে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ৯০তম মিনিটে একজনকে কাটিয়ে ভিদালকে বল বাড়িয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষের গোলমুখের কাছাকাছি ছুটে যান সানচেজ। বায়ার্নের মিডফিল্ডারের কাছ থেকে বল ফেরত পেয়ে দ্বিতীয়বারের চেষ্টায় গোল করেন আর্সেনালের এই তারকা ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ