1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ এর জন্মদিন উপলক্ষে নানা আয়োজন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ১৬২ Time View

গাজীপুর: প্রয়াত জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে রোববার (১৩ নভেম্বর) গাজীপুরে নুহাশ পল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নুহাশ পল্লীর ম্যানেজার মো. সাইফুল ইসলাম বুলবুল জানান, নুহাশ পল্লীর উদ্যোগে রোববার প্রথম প্রহরে হুমায়ূন আহমেদের কবরে মোমবাতি প্রজ্জ্বলন, কেক কাটা ও কবর জিয়ারত করা হবে।

সকাল সাড়ে ১০টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন স্বামীর কবরে সন্তান ও স্বজনদের নিয়ে ফুল দেবেন এবং তার কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। পরে তিনি এ উপলক্ষে ঢাকায় আয়োজিত হিমু মেলার অনুষ্ঠানে যোগ দেবেন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্ম নেন হুমায়ূন আহমেদ। তার ডাক নাম ছিল কাজল। বাবার রাখা তার প্রথম নাম শামসুর রহমান। পরে তিনিই আর ছেলের নাম বদলে রাখেন হুমায়ূন আহমেদ। দূরারোগ্য ক্যান্সারে ভুগে ২০১২ সালের ১৯ জুলাই তিনি মারা যান। এরপর গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ