1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নির্বাচনে জনগণ মত প্রকাশের সুযোগ পায়নি: মজিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০১৪
  • ১৬৯ Time View

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, গত ৫ই জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ মতামত প্রকাশের সুযোগ পায়নি। যুক্তরাষ্ট্র এখনও আশা করে দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই একটি সমঝোতায় আসতে পারবে। আজ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক শেষে মজিনা এসব কথা বলেন। গুলশানের একটি হোটেলে বিকালে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইইউর আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, যে কোন মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতা কারো কাম্য হতে পারে না। কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রোডেন সাংবাদিকদের বলেন, সংঘাত, সহিংসতা বন্ধ করে সংলাপে বসার জন্য সরকার ও বিরোধী দল উভয়কেই উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, জনগণ চাইলে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে পারে। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, সাংবাদিক শফিক রেহমান ও ঢাবির আইন অনুষদের সাবেক ডীন বোরহান উদ্দিন। অপরদিকে, বিদেশী কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্টদূত ড্যান মজিনা, ইউরোপিয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা। এছাড়া কানাডা, জার্মান, ব্রাজিল, ইটালি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, স্পেন, শ্রীলংকা, সিঙ্গাপুর, ভ্যাটিকান, অস্ট্রেলিয়া, মরক্কো, দক্ষিণ কোরিয়ায়, ইন্দোনেশিয়া ও নেদাল্যান্ডের পক্ষে এ দেশগুলোর হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও রাষ্টদূতরা এবং ব্রিটিশ পলিটিক্যাল সেক্রেটারি বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপি নেতা শমসের মবিন সাংবাদিকদের জানান, বিএনপি সংলাপের পক্ষে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ