1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রপ্তানি বাণিজ্যে গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান ৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের নারী দলের স্বর্ণজয় পুঁজিবাজার গতিশীল করতে পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন বাণিজ্য মেলা সরানোর দাবি শেকৃবি শিক্ষার্থীদের, নির্মাণাধীন স্টল ভাঙচুর ধীরে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠন শুনানি ফের পেছাল রাষ্ট্রীয় ব্যাংককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার করা যাবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয় ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ

নির্ধারিত সময়ে ভবন সরাবে বিজিএমইএ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৬২ Time View

ইমেজ রক্ষায় আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে রাজধানীর হাতিরঝিল থেকে ভবন সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় সংস্থাটির সভাপতি এ কথা জানান।

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যালয় সরাতে ছয় মাস সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। এ সময়ের মধ্যেই ভবনটি ভাঙতে হবে। এ বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, আমরা সবসময় আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এ ভবন না সরালে দেশে-বিদেশে ইমেজ সংকট তৈরি হবে। তাই যত দ্রুত চলে যাব ইমেজ সংকট থেকে ততই বেঁচে যাব।

তিনি বলেন, সরকার আমাদের জন্য উত্তরায় যে জায়গা দিয়েছে আমরা সেখানে যত দ্রুত সম্ভব কার্যালয় সরিয়ে নেব।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার বিজিএমইএ’র আবেদন নিষ্পত্তি করে ‘ছয় মাসের মধ্যে ভবন ভাঙতে হবে’ বলে রায় দেন।

এর আগে, আইন না মেনে গড়ে তোলা বিজিএমইএ’র ১৬তলা ভবন ভাঙতে রায় দেন সর্বোচ্চ আদালত। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) বিজিএমইএ’র করা আবেদন খারিজ হয়। অফিস অন্যত্র স্থানান্তরে ক’দিন সময় লাগবে, তা জানিয়ে বিজিএমইএ’কে আবেদন করতে বলেন সর্বোচ্চ আদালত। বিজিএমইএ তিন বছর সময় চেয়ে আবেদন করে।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্টের রায়ে বিজিএমইএ ভবন ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় দেন। একই সঙ্গে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ