1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

নিজেকে সবার মন্ত্রী বলে দাবি আশরাফের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৩
  • ১৪৮ Time View

বিএনপি ও আওয়ামী লীগ সবার মন্ত্রী তিনি। এমনটায় দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সৈয়দ আশরাফ বলেন, আমি শুধু কিশোরগঞ্জবাসীর মন্ত্রী নই, সারাদেশের-আওয়ামী লীগ ও বিএনপি সবার মন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইমপিরিয়াল হোটেলে কিশোরগঞ্জ সদর থানা সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ ইফতার মাহফিলে সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জের বিভিন্ন উন্নয়নের বিবরণ তুলে ধরে বলেন, আগামীতে কিশোরগঞ্জে উন্নয়ন অব্যাহত রাখা হবে। তাছাড়া আগামীতে ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে ১টি হাসপাতাল নির্মাণ করা হবে।

উল্লেখ্য, সমিতির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে কিশোরগঞ্জ সমিতির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ