1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

নিকারাগুয়ায় জাহাজ ডুবে নিহত ১৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬
  • ১৯৪ Time View

3056নিকারাগুয়ায় একটি জাহাজ ডুবে কোস্টারিকার ১৩ নাগরিকের প্রাণহানি ঘটেছে। শনিবার লিটল কর্ন দ্বীপের কাছে ওই জাহাজডুবির ঘটনা ঘটেছে। জাহাজটিতে যুক্তরাষ্ট্রের ৩২ পর্যটক ছিলেন।

নিকারাগুয়া সরকারের মুখপাত্র ও র্ফাস্ট লেডি রজারিও মুরিলো জানান, জাহাজটির ৩২যাত্রীর মধ্যে ১৩ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই কোস্টারিকার নাগরিক। অন্য যাত্রীরা জীবিত রয়েছে। তাদেরকে কাছের বিগ কর্ন আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে।

বিগ কর্ন আইল্যান্ড ও লিটল কর্ন আইল্যান্ডের সমন্বয়ে গঠিত কর্ন দ্বীপপুঞ্জটি নিকারাগুয়ার মূল ভূখন্ড থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। দূরে হলেও দ্বীপগুলো পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়।

কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ছোট্ট নৌযানটিতে কোস্টারিকার ২৫, যুক্তরাষ্ট্রের ৪ ও নিকারাগুয়ার ৫ জন নাগরিক ছিল বলে জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজের নাবিককে সমুদ্র থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই জাহাজের মালিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ