1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

নিউ ইয়র্কে ট্রেন দুর্ঘটনায় আহত ১০০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭
  • ১৯৩ Time View

নিউ ইয়র্কে একটি ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১শ’ জন আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা মেঝেতে ছিটকে পড়েন।

ধীর গতির ওই ট্রেনটি ব্রকলিনের আটলান্টিক টার্মিনালে থামার সময় ওই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা যাত্রীরা এদিক সেদিকে ছিটকে পড়েন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুর্ঘটনায় কোনো যাত্রীই গুরুতর আহত হয়নি। ট্রেনটি একেবারে শেষ স্টপেজে থামার সময়ই ওই দুর্ঘটনা ঘটেছে। সেসময় অনেক যাত্রীই সিট থেকে দাঁড়িয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ফলে ট্রেনটি হঠাৎ করে থেমে যাওয়া যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের মেঝেতে ছিটকে পড়েন।

ওই দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। টার্মিনালে দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন স্টেবেন মেডিনা। তিনি জানান, পুরো ট্রেনটি সজোরে ধাক্কা খেয়ে থেমে গেল। তিনি ভেবেছিলেন হয়তো বোমা বিস্ফোরিত হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে নিউ জার্সির হোবোকেনে একই ধরনের একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনা আরো ভয়াবহ ছিল। দুর্ঘটনায় রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা এক নারী প্রাণ হারায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ