1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

নারায়ণগঞ্জর ৭ খুনের ঘটনায় গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ১৪২ Time View

image_80307_0নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় জড়িত সন্দেহে নরসিংদী থেকে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ।

নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বলেছেন, “জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকা থেকে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়।”

এদিকে দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মুঈদ উদ্দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হলেন- মাসুমা, টিটু ও মিন্টু। তাদের মধ্যে দুজনকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে।

গত গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ অপহরণ করা হয়।

একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন। পরে ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ