1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

নারায়নগঞ্জে বিএনপি’র ৫৯ নেতা-কর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০১৪
  • ১৬৮ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৯ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নরুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সকাল পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালিয়ে আরও ৪৫ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঢাকায় বিএনপির সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। তারপরেও পুলিশ নেতা কর্মীদের গ্রেপ্তার করে চরমভাবে গণতন্ত্র লঙ্গন করছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ