1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

নাগরপুরে ৭০ সদস্য বিশিষ্ট আ.লীগের কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ১৫৫ Time View

দীর্ঘ প্রতীক্ষা আর অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সম্মেলনের দুই বছর পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ৭০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের নবগঠিত নাগরপুর উপজেলা আওয়ামী লীগের এ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার নাগরপুর উপজেলা আওয়ামী লীগের এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি।

জকিরুল ইসলাম উইলিয়ামকে সভাপতি এবং মো. কুদরত আলীকে সাধারণ সম্পাদক রেখে ৭০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জুন উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলদের গোপন ভোটের মাধ্যমে মো. জাকিরুল ইসলাম উইলিয়াম সভাপতি ও মো. কুদরত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলন পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডে সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে টানাপোড়েন শুরু হয়। আর পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দেখা দেয় তাদের মধ্যে মতবিরোধ। এ কারণেই দীর্ঘদিন ঝুলে থাকে কমিটি গঠন কার্যক্রম।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম জানান, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের চিন্তাভাবনা নিয়ে বিগত দিনে যারা ছাত্র রাজনীতি ও স্থানীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং দুঃসময়ে ত্যাগ স্বীকার করেছেন তাদের নিয়েই এ কমিটি গঠন করা হয়। এ জন্য জেলা কমিটিকে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধুবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ