1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

নগদ’ থেকে মোবাইল রিচার্জ করলেই ক্যাশব্যাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৮৪ Time View

করোনাভাইরাস মহামারিতে প্রিয়জনদের সঙ্গে নিরবচ্ছিন্ন থাকতে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরগুলোর রিচার্জে দিচ্ছে দারুণ ক্যাশব্যাক অফার। গ্রামীণফোন, রবি আজিয়াটা ও এয়ারটেল সিমে রিচার্জ করলে গ্রাহকেরা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।

‘নগদ’-এর যেকোনো গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে রবি নম্বরে ৫৯৯ টাকা রিচার্জ করলে পাচ্ছেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৮০০ মিনিট টকটাইম। যার মেয়াদ থাকবে ২৮ দিন। আর এই প্যাকেজটি কেনার সঙ্গে সঙ্গে গ্রাহক পেয়ে যাবেন ১০০ টাকা ক্যাশব্যাক। একইভাবে এয়ারটেল নম্বরে ৪৯৮ টাকা রিচার্জ করলে গ্রাহক পাবেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৭০০ মিনিট টকটাইম। যার মেয়াদ ৩০ দিন। এই বান্ডিলের ক্ষেত্রে গ্রাহক ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।

এর বাইরে রবি এবং এয়ারটেলে ২০৭ টাকা বিচার্জ করে ৩৪০ মিনিট টকটাইম কিনলে গ্রাহক পাবেন ২০ টাকা ক্যাশব্যাক। আর কোনো প্যাকেজ না কিনে নিজের অ্যাকাউন্টে শুধু ২২৫ টাকা রিচার্জ করলেও ২৫ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক। সবগুলো ক্যাম্পেইনই চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

গ্রামীণফোনের গ্রাহকেরা যদি ‘নগদ’-এর মাধ্যমে ১০৯ টাকা রিচার্জ করেন, তাহলে প্রতি সেকেন্ড ১ পয়সায় বান্ডিলটি উপভোগ করতে পারবেন ৩০ দিন পর্যন্ত। সঙ্গে আবার ১০ টাকা ক্যাশব্যাকও পাবেন তারা। ভয়েস কলের এই অফারটি গ্রামীণফোনের প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকের জন্যই প্রযোজ্য। ক্যাম্পেইনটি চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত।

ক্যাশব্যাক অফারটি পাওয়ার জন্য ‘নগদ’-এর গ্রাহকদের নিজেদের অ্যাকাউন্ট থেকে অ্যাপ বা ইউএসএসডি-এর মাধ্যমে রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর নির্ধারিত ‘নগদ’ অ্যাকাউন্টটিতে তাৎক্ষণিক ক্যাশব্যাকের টাকা পাবেন গ্রাহক।

‘নগদ’ বিশ্বাস করে এই অফারগুলো একদিকে যেমন মানুষকে আরও বেশি ডিজিটাল সেবায় উৎসাহী করবে, অন্যদিকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের এই সময়ে ঘরে থেকেই মানুষের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে অনেকটা সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ