1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ১০৬ Time View

নওগাঁ সদর ও মান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন পান ব্যবসায়ী ও একজন নারী।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম।

নিহত তিন জনের মধ্যে ব্যবসায়ী দু’জনের নামই দীনেশ চন্দ্র বর্মন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং নিহত নারী হলেন ফাতেমা বেগম বেলি (৫৫)। তিনি নওগাঁ সদরের বাচারিগ্রাম সোনারপাড়া গ্রামের সামসুল হকের স্ত্রী। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, নিহত ব্যবসায়ীরা ওই দু’জন সকালে বিভিন্ন ট্রাকে করে রাজশাহী এলাকায় আসেন পান নিতে। পান কেনা হলে ট্রাক ভাড়া করে তারা চলে যেতেন নিজ নিজ এলাকায়।

ওসি শাহিনুর ইসলাম বলেন, শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দার ফেরিঘাট এলাকায় বালু বোঝাই দাঁড়ানো একটি ট্রাককে পেছনে থেকে খড় ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খড় ভর্তি ট্রাকে থাকা ওই দুই ব্যবসায়ী নিহত হন। আহত হন উভয় ট্রাকের চারজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নওগাঁ সদর উপজেলা ডাক্তার নামে এলাকায় বালুবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় ফাতেমা বেগম বেলি নামের এক নারী নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ