1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

ধর্মকে ব্যঙ্গ করা মতপ্রকাশের স্বাধীনতা নয়: পোপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০১৫
  • ২৪৪ Time View

59335_poপোপ ফ্রান্সিস বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতারও একটা সীমা আছে। অন্যের ধর্মবিশ্বাসকে আপনি হেয় করতে পারেন না। অন্যের ধর্মবিশ্বাস নিয়ে আপনি মশকরা করতে পারেন না। ধর্ম নিয়ে ব্যঙ্গ করা মত প্রকাশের স্বাধীনতা নয়। শ্রীলঙ্কা সফর শেষে ফিলিপাইনে যাওয়ার পথে এমন মন্তব্য করেন পোপ। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেনডেন্ট ও বার্তা সংস্থা এপি। এদিকে ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোর সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র পুনরায় প্রকাশের প্রতিবাদে ফিলিপাইনে গতকাল প্রায় ১,৫০০ মানুষ বিক্ষোভ সমাবেশ করেন। পোপ ফ্রান্সিস বলেন, কেউ যদি আমার মাকে গালি দেয়, তাহলে তার একটি ঘুষি প্রাপ্য। উদাহরণ দেয়ার জন্য পোপ বিমানে তার পাশে দাঁড়িয়ে থাকা আলবার্তো গ্যাসপারিকে দেখিয়ে বলেন, আমার ভালো বন্ধু ডক্টর গ্যাসপারি যদি আমার মায়ের বিরুদ্ধে কোন অশোভন শব্দ উচ্চারণ করেন, তিনি একটি ঘুষির প্রত্যাশা করতে পারেন। এ সময় হাত মুঠো করে তাকে ঘুষি মারার ভঙ্গিও করেন পোপ। আলবার্তো গ্যাসপারি পোপের বিভিন্ন সফরের আয়োজন করে থাকেন। পোপ বলেন, এটা স্বাভাবিক। আপনি প্ররোচিত করতে পারেন না। অন্যের ধর্মবিশ্বাসকে আপনি অসম্মান করতে পারেন না। অন্যের ধর্মবিশ্বাস নিয়ে আপনি মশকরা করতে পারেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ