1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

দ্বৈত নাগরিকত্ব সনদ ছাড়াই ভোটার হওয়া যাবে : ইসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৫৬ Time View

বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিদের দেশে ভোটার হতে দ্বৈত নাগরিকত্বের সনদ লাগবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ এপ্রিল) উপজেলা নির্বাচন পর্যায়ের রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের আলোকে ‘দ্বৈত নাগরিক ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তকরণ প্রসঙ্গে’ ওই চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তের জন্য সরকারের কাছ থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ নেওয়ার প্রয়োজন নেই।

কিন্তু বিয়ে সূত্রে বাংলাদেশি নাগরিত্ব পাওয়া বিদেশিদের বাংলাদেশে ভোটার হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।

এ ছাড়া চিঠিতে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং কোনো রকম হয়রানি ছাড়াই যেন তাদের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়, সে ব্যাপারে সচেতন থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিগত দিনে বিশ্বের যেকোনো দেশে নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিদের ভোটার হতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বৈত নাগরিকত্বের সনদ প্রয়োজন হতো। কিন্তু ইসির নতুন আদেশ অনুযায়ী অন্য দেশে নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিরা সহজে ভোটার হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ