1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ

দ্বিতীয় মেয়াদে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হলেন লরেনকো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫২ Time View

অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লরেনকো সোমবার দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য জয়লাভ করেছেন। গত সপ্তাহের কঠিন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে তার উদীয়মান এমপিএলএ দল অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় তিনি বিজয়ী হলেন। আর এই ফলাফলের মধ্য দিয়ে তেলসমৃদ্ধ এ দেশে তাদের শাসন দশকের পথে সম্প্রসারিত হলো।

নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর তিনি অ্যাঙ্গোলার সকল নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার এবং উম্মুক্ত সংলাপ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ঘোষিত ফলাফলে বিরোধী দল অনেক ভোট পাওয়ায় তার দল একেবারে স্বল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

২৪ আগস্টের ভোটের ফলাফল প্রকাশের পরপরই ৬৮ বছর বয়সী লরেনকো তার উদ্বোধনী ভাষণে বলেন, ‘এটি অ্যাঙ্গোলা ও অ্যাঙ্গোলার জনগণের বিজয়।’

জাতীয় নির্বাচন কমিশন (সিএনই) জানায়, নির্বাচনে পিপলস মুভমেন্ট ফর দি লিবারেশন অব অ্যাঙ্গোলা ৫১.১৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অপরদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল ন্যাশনাল ইউনিয়ন ফর দি টোটাল ইন্ডিপেনডেন্স অব অ্যাঙ্গোলা (ইউএনআইটিএ) পেয়েছে ৪৩.৯৫ শতাংশ ভোট।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ