1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

দেশে টিকা নিলেন প্রায় ৩০ লাখ মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন মানুষ। আর তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭১১ জনের। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। মোট টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন এবং নারী ১০ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন।

আজ শনিবার টিকা নিয়েছেন এক লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭৬১ জন, আর নারী টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭২ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট টিকা নেওয়া ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন আট লাখ ৯৫ হাজার ৩৯৪ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৩০ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ছয় লাখ ৫৭ হাজার ৭০ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৩২ হাজার ৩১ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৯৭৩ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৬৬ হাজার ১০০ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৪২ হাজার ১৫১ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৮৭ হাজার ৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, টিকার জন্য ৭ ফেব্রুয়ারি থেকে আজ শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ৪২ লাখ তিন হাজার ৮৩৩ জন।

উল্লেখ্য, এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৫ হাজার ৮৩১ জন এবং করোনায় মারা গেছেন আট হাজার ৪০০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ