1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নেতা যদি সৎ না হয়, তাহলে দেশের উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। আজ একজন দিনমজুর নিজের খাওয়ার ব্যবস্থা করতে পারেন। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই পাচ্ছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।

আজ রবিবার সকাল ১০টায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫২৫ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৬৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে উন্নয়ন করতে পেরেছি। সুযোগ না দিলে আমি উন্নয়ন করতে পারতাম না। ভোটটা অনেক দামি জিনিস। চেষ্টা করি, আপনাদের বিশ্বাস ও আস্থা রাখতে। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে কাজ করতে চেষ্টা করছি। আপনারা সুযোগ দিলে আগামী দিনেও আপনাদের পাশে থাকব।

দীপু মনি বলেন, মেঘনার ভাঙনে হাইমচরের চেহারা ভালো ছিল না। বাঁধ দেওয়ার কারণে এখন উপজেলার চেহারা পুরোপুরি পাল্টে গেছে। আর এটা সম্ভব হয়েছে জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ