1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

দেশপ্রেম ও সাহসিকতার সাথে কোস্টগার্ড সদস্যদের দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর আহবান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্যকে দেশপ্রেম, নিষ্ঠা, সাহসিকতা ও অবিচল আস্থার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।
তিনি বলেন, তারা পেশাগত জ্ঞান ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের সমুদ্র উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং মূল্যবান মৎস্য ও খনিজসম্পদ আহরণ নিরাপদ করবেন।
তিনি কোস্টগার্ড সদস্যদের সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বাংলাদেশ কোস্টগার্ড দিবস উপলক্ষে আজ প্রদত্ত এক বাণীতে এ আহবান জানান।
তিনি বাণীতে বাংলাদেশ কোস্টগার্ডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কোস্টগার্ড দিবস-২০১৭’ উপলক্ষে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা অর্জন করেছি সুবিশাল সমুদ্র এলাকা। এখানে রয়েছে বিপুল সামুদ্রিক সম্পদ। জাতীয় সমুদ্রসম্পদ সুরক্ষার জন্য প্রয়োজন একটি শক্তিশালী নিরাপত্তা বলয়। বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা এই নিরাপত্তা বলয় তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কোস্টগার্ডকে আধুনিকায়ন করে একটি সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যেই বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে- উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, এ বাহিনীর জন্য আমরা আধুনিক প্রশিক্ষণ ঘাঁটি নির্মাণ করেছি, সংগ্রহ করা হয়েছে আধুনিক দ্রুতগতিসম্পন্ন জাহাজ ও বোট। কোস্টগার্ডের স্টেশন ও জনবল বৃদ্ধি করা হয়েছে। এ বাহিনীতে সংযোজিত হয়েছে দুটি অপসোর পেট্রোল ভেসেল(ওপিভি) ।
তিনি বলেন, কোস্টগার্ড বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভিত্তি সুদৃঢ়করণে নিজস্ব জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ