1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

দেবীর সাজে জয়া আহসান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৭৪ Time View

সোশ্যাল মিডিয়ায় অন্য রকম কিছু শেয়ার করেছেন জয়া আহসান। রংতুলিতে তাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী রাকা ব্যানার্জি। সেই ছবি একটি গ্রুপ থেকে নিজের ওয়ালে তুলে এনে সবার সঙ্গে ভাগ করে নিলেন জয়া। রাকা ছবিটির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’। জয়ার পরিচয় হিসেবে ক্যাপশনে লেখেন, ‘খুব প্রিয় একজন বাঙালি অভিনেত্রী। দুই বাংলা মিশে আছে যার নামে— জয়া আহসান।’

ছবিটি শেয়ার করে জয়া লিখেছেন, ‘ভালোবাসা।’ তার ভক্তদের অনেকেই পছন্দ করেছেন।

ছবিতে জয়াকে ঘিরে প্রস্ফুটিত পদ্মের মেলা। ঠিক যেন দেবী চণ্ডীর প্রতিনিধি। দেখা দিয়েছেন দেবীর এক বিশেষ রূপ হয়ে। অভিনেত্রীর খোলা চুল হাওয়ায় উড়ছে।

কাজের ক্ষেত্রে ঢাকা-কলকাতার বেশ কিছু সিনেমায় দেখা যাওয়ার কথা জয়াকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিগুলো একে একে মুক্তি পাবে।

সম্প্রতি ঘোষিত ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানের তালিকা প্রযোজক হিসেবে আবারও এসেছে জয়া আহসানের নাম। ‘রইদ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন। এর আগে নিজের প্রযোজিত ‘দেবী’তে অভিনয় করলেও দ্বিতীয় ছবিতে থাকবেন কি-না জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ