1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

দুর্ধর্ষ বই ডাকাতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মে, ২০১২
  • ১৯৯ Time View

১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের ন্যাশনাল লাইব্রেরির লাইব্রেরিয়ানরা দেশীয় সেনাদের সঙ্গে ফিলিস্তিনে প্রবেশ করেছিলেন। উদ্দেশ্য- দুষ্প্রাপ্য বই পুস্তক সংগ্রহ। এসময় তারা ফিলিস্তিনের প্রত্যেকটি শহর এবং গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি করে অনেক মূল্যবান বই এবং পাণ্ডুলিপি হাতিয়ে নেয়। ধারণা করা হয়, জেরুজালেম থেকে ৩০ হাজার এবং  হাইফা ও জাফা থেকে আরো ৩০ হাজার বই নিয়ে যায় ইসরায়েলিরা।

ইসরায়েল সরকার একে ‘সংস্কৃতি উদ্ধার অভিযান’ বলে আখ্যা দিয়েছে। তবে ফিলিস্তিনিরা তাদের অভিজ্ঞতা থেকে একে ‘সংস্কৃতিক চুরি’ বলেই মনে করে।

ইসরায়েলিদের এভাবে দুষ্প্রাপ্য বই সংগ্রহ প্রক্রিয়াটি প্রথম প্রকাশ পায় ২০০৮ সালে। এসময় পিএইচডি গবেষণারত এক ইসরায়েলি শিক্ষার্থী তাদের ন্যাশনাল আর্কাইভে রক্ষিত নথি দেখে হোঁচট খেয়ে যান। সেসব নথিতে ফিলিস্তিন থেকে ওইসব বই সংগ্রহ প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ রয়েছে।

সম্প্রতি এ ঘটনা নিয়ে ‘দ্য গ্রেট বুক রবারি’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন ইসরায়েলি-ডাচ চলচ্চিত্র নির্মাতা বেনি ব্রানার। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় নির্মিত এ চলচ্চিত্রে একটা বিষয় বুঝানোর চেষ্টা করা হয়েছে; হাজার হাজার বই যেগুলো একসময় ফিলিস্তিনিদের ঘরে ছিল যেসব বই কেনো এখনো ইসরায়েলি ন্যাশনাল লাইব্রেরির ভল্টে পড়ে রয়েছে। কেন তারা এসব বই প্রকৃত মালিকের কাছে ফেরত দিচ্ছে না। ইসরায়েলিরা যা করছে তা কি ‘সংস্কৃতি রক্ষা’ না ‘ডাকাতি’?

প্রামাণ্যচিত্র নির্মাতা ব্রানার ১৯৮৬ সাল থেকে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বসবাস করছেন। তার সাড়া জাগানো প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে- আল নাকবা: দ্য প্যালেস্টাইনিয়ান ক্যাটাসট্রফি ১৯৪৮, ইট ইজ নো ড্রিম, দ্য কনক্রিট কার্টেইন, স্টেট অব সাসপেনশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ