1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

‘দুর্ঘটনা, অবহেলা নাকি ষড়যন্ত্র এখনই বলা যাচ্ছে না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ১৮২ Time View

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর বিমানের ত্রুটির বিষয়টি দ‍ুর্ঘটনা, কারো অবহেলা নাকি কোনো ষড়যন্ত্র তা এখনই বলা যাচ্ছে না।

তিনি বলেন, বিষয়টি তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের আগে এ বিষয়ে স্পষ্ট কিছুই বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে ৫ জনের দায়িত্বে অবহেলা থাকায় তাদের সাসপেন্ড করা হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র নেই, তা এখনই আমি বলছি না।

শুক্রবার (০২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়ায় অংশ নেন ওবায়দুল কাদের। দোয়া শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জাতীয় জীবনে আরেকটা মর্মান্তিক বিপর্যয় ঘটে যেতে পারতো। মহা সংকটের আরেকটা কালো ছায়া পড়তে পারতো। আল্লাহর অশেষ রহমত দেশনেত্রী শেখ হাসিনাকে সেদিন হেফাজত করেছেন। সেজন্য সারাদেশে সব ধর্মীয় উপাসনালয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হেফাজত করার জন্য শুকরিয়া। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তাকে আরও উন্নয়ন ও অর্জনের তৌফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ