1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

দিনাজপুরে ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কা : নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৯৩ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ২ খালাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কের মহেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ খালাতো ভাই হলো, প্রিতম গুপ্ত (২৫) ও শুভজিত গুপ্ত সুপ্রিয় (১৮)। প্রিতম গুপ্ত কুড়িগ্রাম জেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি করেন। দুর্ঘটনায় পৃথিবী রায় (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের প্রতিবেশী প্লাবন গুপ্ত জানান, বৃহস্পতিবার বিকালে শুভজিত ও পৃথিবী মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রাম যায়। সেখান থেকে প্রিতমকে সঙ্গে নিয়ে তারা ফুলবাড়ীতে ফেরত আসেন। রাত সাড়ে ১১টার দিকে তারা ৩ জনে মোটরসাইকেলে মধ্যপাড়া এলাকায় গিয়ে আবার ফুলবাড়ী ফেরার পথে মহেশপুরে আখবোঝাই একটি ট্রাক্টরকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ৩ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভজিতকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অপর ২ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে প্রিতম মারা যান।

পাবর্তীপুর বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই আহত ও নিহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ