1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

থাইল্যান্ড পৌঁছেছেন ওবামা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ নভেম্বর, ২০১২
  • ১২৮ Time View

তিন দিনের এশিয়া সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার থাইল্যান্ড পৌঁছেছেন।

যদিও ওবামার এ সফরের মূল আকর্ষণ তাঁর মিয়ানমার সফর, তারপরও পথিমধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রার সাথে সাক্ষাৎ করবেন তিনি। এসময় থাইল্যান্ডের নিরাপত্তা ও মানবাধীকারের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি।

এছাড়াও থাইল্যান্ডে অবস্থানকালে তিনি চিকিৎসাধীন রাজা ভূমিবল আদুল্যদেজকে পরিদর্শন করবেন।

থাইল্যান্ডের পর সোমবার সদ্য গণতন্ত্রের পথে পা বাড়ানো মিয়ানমারে যাবেন ওবামা। সেখানে তিনি প্রেসিডেন্ট থেইন সেইন ও নোবেলজয়ী বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির সাথে সাক্ষাৎ করবেন।

মিয়ানমারের পর ক্যাম্বোডিয়ায় অনুষ্ঠেয় পূর্ব এশীয় এক সম্মেলনে যোগ দেবেন ওবামা।

সদ্য পুনর্নিবাচিত মার্কিন প্রেসিডেন্টের এই সফর দুই পক্ষের কাছেই বেশ গুরুত্ব পাচ্ছে। নির্বাচনের পরপর এই সফর ওবামার নতুন সরকারের প্রাচ্যমুখী নীতির প্রতিই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ