1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১২
  • ২১৬ Time View

বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে তেলের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব। ইরানের হুমকি স্বত্ত্বেও সৌদি আরব তেলের উৎপাদন বাড়িয়েছে।

সৌদি আরবের তেলমন্ত্রী আল নাঈমি বলেন, ‘এখন থেকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন করা হবে।’

সম্প্রতি ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপিয় ইউনিয়ন। সেই নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন তেল সমৃদ্ধ দেশকে তাদের পাশে চাইছে। এরই অংশ হিসেবে সৌদি আরব ইরানের সঙ্গে তেল সংক্রান্ত সকল সংযোগ বিচ্ছিন্ন করেছে।

তবে উল্টো, ইরানও অপরিশোধিত তেলের সরবরাহ না বাড়ানোর জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোকে হুশিয়ারি জানায়। এমনকি তেল আমদানি-রপ্তানি রাস্তা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেয় তারা।

ইরানের এই হুমকির ব্যাপারেই সন্দিহান হয়ে তেলের দাম স্থিতিশীল রাখতে তেলের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব।

অপরদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে তেলের দাম বেড়ে যেতে পারে বলে ইতোমধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি দাড়িয়েছে ১১১ ডলারে।

তেলের মূল্য ১১০ ডলার ব্যারেল প্রতি ধরে রাখতেই তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী নাঈমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ