1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

তুরস্কে নাইটক্লাবে হামলার দায় স্বীকার আইএসের

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ১৪৪ Time View

তুরস্কের একটি নাইটক্লাবে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ভয়াবহ ওই হামলার ঘটনায় কমপক্ষে ৩৯ জন প্রাণ হারিয়েছে।

বর্ষবরণের প্রথমদিন নতুন বছরকে বরণ করে নিতে নাইটক্লাবে জড়ো হওয়া মানুষের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এক বা একাধিক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

আইএসের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক বীর সৈনিক ওই হামলা চালিয়েছে। কমপক্ষে ছয় শতাধিক মানুষ বর্ষবরণ উদযাপনের লক্ষ্যে রেইনা নামের ওই নাইটক্লাবে যোগ দিয়েছিল।

গত বছরও তুরস্কে বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে আইএস। তুরস্ক প্রতিবেশী দেশ সিরিয়া আইএসের বিরুদ্ধে অভিযানে সরাসরি অংশ নিয়েছে। এ কারণে সাম্প্রতিক সময়ে দেশটি আইএসের লক্ষ্যে পরিণত হয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, তার দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ