1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

তালেবানের দখলে হেলমান্দ প্রদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ১০২ Time View

1058আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ শহর সানগিনের বেশিরভাগ এলাকা তালেবান জঙ্গিরা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে প্রদেশের গভর্নর মির্জা খান রাহিমি বলেছেন, শহরটির দখল এখনো কর্তৃপক্ষের হাতে রয়েছে। কিন্তু তার একজন সহকারী শহরটি তালেবান জঙ্গিরা দখলে নিয়েছে বলে জানিয়েছেন। খবর বিবিসির।

এদিকে, তালেবান জঙ্গিরা শহরটির অধিকাংশ এলাকা দখলে নিয়েছে বলে দাবি করেছে। তারা বলছে, শহরের প্রধান প্রশাসনিক ভবনের দখল এখন তালেবানের হাতে। পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র ও আফগান সেনাবাহিনীর যৌথ টহলে রোববার তালেবানের আত্মঘাতী হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। চলতি বছরে আফগানিস্তানে বিদেশি সেনাবহরে এটিই ছিল সবচেয়ে বড় আত্মঘাতী হামলা।

ন্যাটো জোটের নেতৃত্বাধীন অন্তত ১২ হাজার বিদেশি সেনা আফগানিস্তানে মোতায়েন রয়েছে। এর এক বছর আগে সানগিনে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের সাড়ে চারশ সেনা নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ