1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

তানজানিয়ার শিশুদের জন্য বিটিএস তারকার ১০০ মিলিয়ন অনুদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৭৩ Time View

বর্তমান বিশ্ব সংগীতের অন্যতম জনপ্রিয় একটি নাম কে-পপ ব্যান্ড বিটিএস। বিলবোর্ডের টপচার্ট থেকে শুরু করে সংগীত মাধ্যমের সকল ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করেছে কোরিয়ান গানের দলটি।

তবে গ্র‍্যামি নমিনেটেড এই ব্যান্ড সদস্যরা যে শুধুমাত্র গানের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রেখেছে তা নয়। শুরু থেকেই নানা সামাজিক কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে তাদের।

সম্প্রতি ব্যান্ডটির অন্যতম সদস্য জে-হোপ যেন আরো একবার সেই কথাই মনে করিয়ে দিলেন। সিওল ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে তানজানিয়ায় সহিংসতার ঝুঁকিতে থাকা শিশুদের জন্য ১০০ মিলিয়ন ওন (বাংলাদেশি টাকায় ৭৫ লাখেরও বেশি) অনুদান দিয়েছেন তিনি।

কোরিয়ান একটি ম্যাগাজিনে তাদের একটি চিল্ড্রেন ডে-তে এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। শুধু তাই নয় জে-হোপ তার জন্মদিনেও, চলতি বছর কোরিয়ার জন্মগত অক্ষম শিশুদের উন্নয়ন কাজে ১৫০ মিলিয়ন ওন অনুদান দেন।

কোরিয়ার শিশুদের জন্য করা দাতব্য প্রতিষ্ঠান থেকে শুরু করে চলমান করোনায় আর্থিকভাবে বিপর্যস্ত পরিবারের সাহায্যেও সবসময় সাহায্য করে আসছেন জে-হোপ।

প্রসঙ্গত, চলতি মাসের ২১ তারিখ মুক্তি পেতে যাচ্ছে বিটিএসের নতুন গান ‘বাটার’। আসন্ন এই গানটি ব্যান্ডটির দ্বিতীয় ইংরেজি মৌলিক গান হিসেবে মুক্তি পাবে৷

তাদের মুক্তিপ্রাপ্ত প্রথম ইংরেজি গান ছিল ‘ডিনামাইট’। এর গান ও ভিডিও দুনিয়াজোড়া আলোড়ন তৈরি করেছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ