1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

তথ্য না দেয়ার মামলায় তাহমিদের খালাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ১৯৯ Time View

রাজধানীর হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার তদন্তে পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নন প্রসিকিউশন মামলায় খালাস দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।

এর আগে ৬ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় ১৬ এপ্রিল রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান।

২০১৬ সালের ১৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম নুর নবী ১৮ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাহমিদের বিরুদ্ধে গুলশানের হামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন এবং সরকারি কর্মচারীর নোটিশের জবাব না দেয়ায় একটি নন প্রসিকিউশন (দণ্ডবিধি ১৭৬ ধারা) মামলা করেন।

গত ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম নুর নবী ৫৪ ধারা থেকে তাহমিদকে অব্যাহতি প্রদান করেন। ২ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে সেনাবাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ