1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৫০ Time View

আগামী ২৫ জানুয়ারি তিন দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন।

ঢাকা সফরকালে ২৬ জানুয়ারি প্রবাসী মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার মন্ত্রী। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মালয়েশিয়ার মন্ত্রী হামজাহ বাংলাদেশের বিদেশি শ্রমিক সংস্থার একটি অধিবেশনে যোগ দেবেন। তিনি বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। ঢাকায় মালয়েশিয়া প্রবাসীদের নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন মালয়েশিয়ার মন্ত্রী।

উল্লেখ্য, গত বছর ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভা বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে অনুমোদন দেয়। এছাড়াও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে চুক্তিও হয়েছে। মালয়েশিয়ার মন্ত্রীর ঢাকা সফরকালে শ্রমিক ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ