1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ঢাকা ছেড়েছেন মাহমুদ আব্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮০ Time View

তিনদিনের ঢাকা সফর শেষে দেশে ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানান।

বিদায়ের আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি বিশেষ দল মাহমুদ আব্বাসকে গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে ফুলের শুভেচ্ছা জানান।

গত বুধবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মাহমুদ আব্বাস। এ সময় তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার তিনি সাভারে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেয়া নৈশভোজেও অংশ নেন মাহমুদ আব্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ