1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে সরাসরি বিমান চালু হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭৬ Time View

তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে আগামী ২৫ মার্চ থেকে। তুরস্কের সরকারি বিমান পরিবহন সংস্থা টার্কিস এয়ারলাইন্স ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

তুরস্কের রাজধানী আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের তরফ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগের গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের মে মাসে তুরস্ক সফরে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। এরপর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে তদবির করা হয়।

ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে এ বিমান যোগাযোগের ফলে উত্তর আমেরিকা ও ইউরোপে বসবাসকারী বাংলাদেশিরা উপকৃত হবেন বলে টার্কিস এয়ারলাইন্স আশা করছে। কারণ, বাংলাদেশে যাতায়াতে ইস্তাম্বুল হবে একটি সুবিধাজনক ট্রানজিট পয়েন্ট।

প্রসঙ্গত, টার্কিস এয়ারলাইন্স বিশ্বের দু’শর বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ