1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ডোকলামে ফের সেনা উপস্থিতি বাড়িয়েছে চীন, ভারতের অস্বীকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৮৪ Time View

বিতর্কিত ডোকলামে চীন ধাপে ধাপে সেনা উপস্থিতি বৃদ্ধি ও রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে। গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশের মাঝেই বেইজিং বলছে, আঞ্চলিক অধিকার সুরক্ষার অধিকার আছে চীনের।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডংল্যাঙ জেলায় আঞ্চলিক অধিকার সুরক্ষায় চীনা সীমান্ত প্রতিরক্ষা বাহিনী সব সময় টহল দিচ্ছে। সীমান্ত ও অন্যান্য চুক্তি মেনেই এই টহল দেয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ডংল্যাঙ (ডোকলাম) যে চীনা ভূখণ্ড এটি নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই। চীনের সক্রিয় ও বৈধ প্রশাসনের অধীনে আছে ডংল্যাঙ।’

এদিকে, ভারত বলছে, ভারত-চীন সীমান্তের দোকলামে অঞ্চলে নতুন করে কোনো উন্নয়নমূলক কাজ দেখা যায়নি। এখনো সেখানে স্থবির অবস্থা বিরাজ করছে।

গত আগস্টে ভূটান সীমান্তের ডোকলামে ভারতীয় ও চীনা সেনাবাহিনী ৭৩ দিনে মুখোমুখি অবস্থান নেয়। বিতর্কিত এই অঞ্চলে চীনা সেনাবাহিনীর একটি সড়ক নির্মাণ কেন্দ্র করে এই বিতর্কের শুরু হয়। ডোকলামকে ভূটান নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।

পরে সঙ্কট অবসানে দুই দেশ ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, চলতি সপ্তাহে ডোকলামে সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে চীন। একই সঙ্গে সড়ক সম্প্রসারণের কাজও শুরু করেছে।

সূত্র : আইএএনএস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ