1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি: তাপস

Reporter Name
  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫৮ Time View

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বিকেলে ডিএসসিসির নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৯ সালের ডেঙ্গুর তুলনায় এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

মেয়র তাপস বলেন, আজকের এই মিটিংয়ে কাউন্সিলরদের নিয়ে আলোচনা করেছি। আগামীকাল থেকে মশা নিধনে আরও জোরালো কার্যক্রম নেয়া হবে।

তিনি বলেন, এখন প্রতিটি ওয়ার্ডকে ছোট ছোট এলাকা হিসেবে চিহ্নিত করা হবে। এসব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর, মশক সুপারভাইজাররা অভিযান চালাবেন। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে আগামীকাল সোমবার (২ আগস্ট) নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হবে।

‘সরকারি আবাসনে এডিস মশা বেশি’ উল্লেখ করে তিনি বলেন, ডিএসসিসি এলাকায় অনেক সরকারি আবাসন রয়েছে। এসব আবাসনে এডিসের প্রজনন বেশি। তাই সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি, আগামী ১৫ আগস্টের আগেই মশা নিয়ন্ত্রণে আনতে পারব।

এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ