1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ডেইলি স্টার সাংবাদিক সোহরাব হোসেনের স্মরণে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

দ্য ডেইলি স্টারের পটুয়াখালী মো. সোহরাব হোসেনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন বলেন, সোহরাব হোসেন নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা ও সমাজসেবায়ও অবদান ছিল। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী বড় মসজিদের খতিব ও জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. আবু সাঈদ এবং জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবদুল কাদের।

এ সময় সোহরাব হোসেনের দুই ছেলে মো. আতিকুর রহমান ও মো. সুফিয়ান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোহরাব হোসেন দুই দশকেরও বেশি সময় ধরে ডেইলি স্টারের পটুয়াখালী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর আগে তিনি সংগঠনটির সহসভাপতির দায়িত্বে ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, দক্ষিণ আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং তারুণ্যের আউলিয়াপুরের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

গত ২০ অক্টোবর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সোহরাব হোসেন। পরদিন বুধবার সকালে আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে বড় ভাই ওহাব মোল্লার কবরের পাশে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ