1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ডি গ্রুপের হারিয়ে শীর্ষে জার্মানি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ১৫২ Time View

ইউরো কাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। থমাস মুলার আর ম্যাক্স 87ausdjiasdaক্রুসের গোলে জর্জিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জোয়াকিম লোর শিষ্যরা। জর্জিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জাবা কানকাভা। এ জয়ের ফলে ডি গ্রুপে থাকা জার্মানরা ১০ ম্যাচে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের ২-এ পোল্যান্ড।
জার্মানির হয়ে এ ম্যাচে মাঠে নামেন ম্যানুয়েল ন্যুয়ের, জিনটার, বোয়েতাং, হ্যামেলস, হেক্টর, গুনডোগান, ম্যাক্স ক্রুস, থমাস মুলার, মেসুত ওজিল, আন্দ্রে শ্যুরল, মার্কো রিউস, ম্যাক্স ক্রুস এবং করিম বেল্লারাবি।
প্রথমার্ধে কোনো গোল না করতে পারলেও ম্যাচের ৫০ মিনিটে লিড নেয় জার্মানি। পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন থমাস মুলার। তবে, সমতায় ফিরতে বেশি সময় লাগেনি জর্জিয়ার। ২৫ গজ দূর থেকে গোল করেন কানকাভা।
৭৯ মিনিটের মাথায় দ্বিতীয়বার লিড নেয় জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেন ম্যাক্স ক্রুস। আর্সেনাল তারকা মেসুত ওজিলের অ্যাসিস্ট থেকে গোলটি করেন ক্রুস। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে জোয়াকিম লোর শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ