1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ডিসেম্বরের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনার নিতে চায় সিএসই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ১৩৮ Time View

স্ট্র্যাটেজিক পার্টনার (কৌশলগত অংশীদার) নেয়ার জন্য কাজ করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ বছরের ডিসেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সিএসইর পর্ষদের বৈঠকের পর সিএসই চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিএসই ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক (অবসরপ্রাপ্ত) মেজর এমদাদুল ইসলাম প্রমুখ ।

সিএসই চেয়ারম্যান বলেন, স্ট্র্যাটেজিক পার্টনার (কৌশলগত অংশীদার) নিয়োগ দিতে চীন, দুবাই, হংকংসহ বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। ডিসেম্বরের মধ্যে এই পার্টনার নেয়া হবে।

সিএসইর কিছু দুর্বলতা আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কিছু দুর্বলতা আছে। স্ট্যাজেটিক পার্টনার নেয়া হলে এই দুর্বলতা কেটে যাবে বলে আশা করছি। একইসঙ্গে বাজারেও গতি আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ