1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ডিএসসিসিতে বিনামূল্যে চিকিৎসাসেবা আরও দুই সপ্তাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৬০ Time View

নাগরিকদের সাড়া পাওয়ায় আরও দুই সপ্তাহ ঔষধসহ বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

বাড়িতে বসেই নাগরিকদের সেবা পেতে গত ২৮ নভেম্বর থেকে ১৫ দিনের জন্য এ কার্যক্রম শুরু করেছিল ডিএসসিসি। মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা পক্ষ নামে এ কার্যক্রমে গত ১৪ দিনে ২৭ হাজার ৪০৬টি ফোন পেয়েছে ডিএসসিসি। যার মধ্যে ৯ হাজার ৩৬৫ জন ডিএসসিসির বাসিন্দা।

DSCC-2

তিনি বলেন, আমাদের ইউনিক কলার ১৯ হাজার ৯৯১টি এবং ডিএসসিসি এলাকার কল ৯ হাজার ৩৬৫টি। বাড়িতে বসে সেবা চেয়েছেন ৩৬৪০ জন এবং সেবা পেয়েছেন ৩৩১৮ জন। ফোনে সেবা দেয়া হয়েছে ৪৭ জনকে। তবে ১২৯ জন পরবর্তীতে ফোন রিসিভ করেননি।

ডিএসসিসির এ কার্যক্রমে ১০৫ জন সাব অ্যাসিস্টেন্ট ইজ কমিউনিটি মেডিকেল অফিসার কল সেন্টার থেকে প্রাপ্ত কলের ভিত্তিতে ৫৭টি ওয়ার্ডেই এ সেবা প্রদানে নিয়োজিত রয়েছেন। এ সেবা পেতে নাগরিকদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে কল করতে হবে।

দ্বিতীয় দফায় এ স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালেহ উদ্দিন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ