1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

ডিএসইর সার্ভিল্যান্স সফটওয়্যারের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩৩ Time View

পুঁজিবাজারে তদারকি বাড়াতে ও কারসাজি  রোধে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অত্যাধুনিক সার্ভিল্যান্স সফটওয়্যারের কার্যক্রম শুরু হলো।

মঙ্গলবার দুপুর পৌঁনে ২টায় ডিএসই কার্যালয়ে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র  চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

উদ্বোধন পরবর্তী সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি’র চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর ক্ষেত্রে এটি একটি মাইলফলক। স্টক এক্সচেঞ্জের সক্ষমতা বাড়াতেই এই সংযোজন।

তিনি বলেন, ইন্সট্যান্ট ওয়াচ মার্কেট সফটওয়্যারের মাধ্যমে ডিএসইর  ব্রোাকার হাউজের মালিকদের জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সাথে পুঁজিবাজার উন্নয়নে এই সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  বাজারের কারসাজি এই সফটওয়্যারের মাধ্যমে সনাক্ত করা সম্ভব। বিএসইসিতে এই সফওয়্যারের মাধ্যমে ৪৪ ধরনের কারসাজি ধরা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

ড. খায়রুল বলেন, ‘স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন হয়েছে, এখন নির্বাচনের মাধ্যমে নতুন পর্ষদ গঠিত হবে। আগের মতো বুক বিল্ডিং ও প্লেসমেন্ট শেয়ার নিয়ে কারসাজি হচ্ছে না। করপোরেট গর্ভনেন্স গাইডলাইন তৈরি হয়েছে এবং বিএসইসি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এখন দেশের পুঁজিবাজার আরো সমৃদ্ধ। তাই দেশিয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের পুঁজিবাজারে আরও আর্কষণীয় হবে।

ডিএসই’র সভাপতি আহসানুল ইসলাম টিটু বলেন, ইনসট্যান্ট মার্কেট ওয়াচ সার্ভিল্যান্স সফটওয়্যার সংযোজনের ফলে পুঁজিবাজারের স্বচ্ছতা বাড়বে।

তিনি আরও বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতা ছিল। আমরা দায়িত্ব নেয়ার আগে  দৈনিক গড় লেনদেন ছিল সাড়ে তিনশ’ কোটির ঘরে। আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশ’ কোটির ঘরে।

প্রসঙ্গত, ২০১২ সালের নভেম্বর থেকে সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে চালু করে ডিএসই। এটি বিএসইসি’র সার্ভিল্যান্স সফটওয়্যারের মতোই অত্যাধুনিক। সুইডেনের ট্রাপেটস এবি নামক প্রতিষ্ঠানের কাছ থেকে সফটওয়্যারটি নেয়া হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে বিএসইসি’র চার কমিশনার, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ডিএসই’র সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ