1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার নাইট ঃ এক মঞ্চে সব তারকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৩৩ Time View

রথমবারের মতো আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডায়মন্ড ওয়ার্ল্ড ও আরটিভি যৌথ ভাবে  আয়োজন করতে যাচ্ছে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার নাইট’ অনুষ্ঠানের।

এ অনুষ্ঠানে আরটিভির শুরু থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত মুক্তিযুদ্ধের নাটক, একক নাটক ও টেলিফিল্ম, ধারাবাহিক নাটক, মিউজিক্যাল অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, মডেল ও অন্যান্য বিষয়ের ওপর মোট ৩১টি পদক প্রদান করা হবে। এ উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি আরটিভি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ভারপ্রাপ্ত অনুষ্ঠান প্রধান মিনহাজুর রহমান, উর্দ্ধতন নির্বাহী প্রযোজক সৈয়দ সাবাব আলী আরজু এবং কয়েকজন সম্মনীত বিচারকমন্ডলী ।

‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার নাইট’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় তথ্য মন্ত্রী, মিডিয়াব্যক্তিত্ব ও সূধীবৃন্দ। পদক প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন শাকিলা জাফর, সুবীর নন্দী, চন্দনা মজুমদার, নকুল কুমার বিশ্বাস, আরফিন রুমী, কনা, ভারতের মিতালী মুখার্জ্জী ও আরো অনেকে। নৃত্যে অংশগ্রহন করবেন চাঁদনী, আব্বাস উদ্দিন সংগীত একাডেমি,নিরব, সারিকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একজনকে আজীবন সম্মাননা, একটি পরম্পরা পরিবার (সংগীত)-কে সম্মাননা এবং দুজনকে বিশেষ সম্মাননা প্রদান হবে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস, নিপুন, মুনমুন, অন্তু করিম। ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি রাত ৭টা থেকে আরটিভি সরাসরি সম্প্রচার করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ