1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শুরু বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২
  • ১১৫ Time View

রাজধানীতে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০১২ শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ নিয়ে চতুর্থবারের মতো আয়োজিত মেলাটি চলবে তিনদিন। এবারের মেলার স্লোগান ‘আঞ্চলিক পর্যটনই পর্যটন বিকাশের চাবিকাঠি’।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (টোয়াব) এ মেলার আয়োজন করেছে।

মেলায় মোট ২০৯টি স্টল থাকবে। এর মধ্যে দেশি ১৬৯টি এবং বিদেশি স্টল থাকবে ৪০টি। দেশীয় পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটরেরা ছাড়া মেলায় অংশ নিচ্ছে ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা, ফিলিপাইন, গ্রিস, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে। মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ