1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জেরুসালেমে ইহুদি উপাসনালয় ধসে দু’জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৯ Time View

অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের নির্মাণাধীন একটি উপাসনালয় সিনেগগ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছে।

হারেৎজ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাণাধীন উপাসনালয়ে ধসের ঘটনা ঘটেছে গত রবিবার। ওই সময় সেখানে বহু মানুষ উপস্থিত ছিল।

উপাসনালয়টি জেরুজালেমের উত্তরাঞ্চলের জিভাত জে’এভ এলাকায়। এক ভিডিওতে দেখা যায়, উপাসনালয়টির নির্মাণকাজ অসম্পূর্ণ ছিল।

জানা গেছে, মোট আহত হয়েছে ১৮৪ জন। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ছয়জন। তবে অন্যদের আঘাত সামান্য।

পুলিশ বলছে, ধসের সময় সিনেগগটিতে সাড়ে ছয় শতাধিক মানুষ ছিল। গত রবিবার সিনেগগটি প্রার্থনার জন্য খুলে দেওয়া হয়েছিল।

সূত্র: হারেৎজ নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ