1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

জাহাজনির্মাণ সামগ্রীর আন্তর্জাতিক প্রদর্শনী ১৯ জানুয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১২
  • ২৩৬ Time View

দেশীয় উদ্যোক্তাদের জাহাজনির্মাণ ও নৌ স্থাপত্য শিল্পে উৎসাহিত, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও যৌথ শিল্পপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে হোটেল রুপসী বাংলায় আগামী ১৯ জানুয়ারি ‘মেরিনটেক বাংলাদেশ’ শীর্ষক এক আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হবে।

রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রদর্শনীর আয়োজন করছে এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লি. নামের একটি প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. খায়রুল বাশার, প্রকৌশলী ড. আব্দুর রহিম, প্যাসিফিক গ্রুপের পরিচালক সাদেকুল আলম, প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা আরিফ রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে মো. খায়রুল বাশার তার লিখিত বক্তব্যে বলেন, ‘জাহাজ নির্মাণ ও নৌস্থাপত্য শিল্পের আধুনিক সাশ্রয়ী প্রযুক্তি ও মেশিনারিজের সঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিল্প মালিক ও ব্যবসায়ীদের পরিচিত করানো। ওইসব দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, প্রদর্শনীতে জার্মানি, নরওয়ে, ডেনমার্ক, কোরিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দুবাই, ভারত এবং ইন্দোনেশিয়াসহ প্রায় ২০টি দেশের শিল্পপ্রতিষ্ঠান তাদের আধুনিক জাহাজ নির্মাণ প্রযুক্তি প্রদর্শন করবে।

প্রদর্শনী আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ