1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

জামায়াতের হরতালে নাশকতা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০১৩
  • ১৬১ Time View

আজ সোমাবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে জামায়াতে ইসলামী নামের সংগঠন।  জামায়াতের শীর্ষ তিন নেতা ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয়ায় বিভিন্ন মেয়াদে জেল ও অর্থ জরিমানা করার প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হরতালের আগের দিন দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুরের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের পোশাকধারী ও সাদা পোশাকের সদস্য ছাড়াও র‌্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছে। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ প্রস্তুতি।

হরতালের দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক ভ্রাম্যমাণ আদালত সচল থাকবে। পিকেটারদের নাশকতা ও সহিংসতা রোধে বরাবরের মতো আজ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোবাইল ডিউটি করবে।

পুলিশ ও র‌্যাবের রিজার্ভ ফোর্সকে ইতিমধ্যে রাজপথে নামানো হয়েছে। হরতালে জামায়াত-শিবিরের নাশকতা ও সহিংসতা রুখতে রাজধানীর প্রতিটি এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার (এসি) মো. আবু ইউসুফ জাস্ট নিউজকে জানান, বরাবরের মতো এবারও রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানা ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা মাঠে থাকবে। সচল থাকবে ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, রবিবার দুপুরে আদালত অবমাননার দায়ে জামায়াতের ৩ শীর্ষ নেতার জেল ও অর্থ জরিমানা করায় সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ