1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

জামালপুরে অটোরিকশা উল্টে নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৫৬ Time View

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আরিফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন (৩২) সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ভাদুরিপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে আরিফ হোসেন বাড়ি থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে জামালপুর শহরে যাচ্ছিলেন। মেষ্টা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এসে অটোরিকশাটি উল্টে গেলে আরিফ তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরিফ হোসেন মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ