1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

জাতীয় পরিচয়পত্রেই স্বাস্থ্যসেবা পাওয়া যাবে আমিরাতে

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৮৮ Time View

সংযুক্ত আরব আমিরাতে এখন কয়েক হাজার নাগরিক নিজেদের জাতীয় পরিচয়পত্র দিয়েই স্বাস্থ্যসেবা পাবেন। শুধুমাত্র বিমানবন্দরের ইমিগ্রেশন গেটেই নয় এখন দেশের মধ্যে এই জাতীয় পরিচয়পত্র দিয়ে স্বাস্থ্যসেবাও পাবেন আমিরাতবাসী।

আমিরাতের সবচেয়ে বড় বীমা প্রদানকারী সংস্থা ওমান ইন্সুরেন্স কোম্পানি নিশ্চিত করেছে যে, এখন তাদের গ্রাহকরা নিজেদের পরিচয়পত্র দেখিয়েই হেলথ চেক আপ বা স্বাস্থ্য সেবা এবং ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারবেন।

ওমান ইন্সুরেন্সের এক মুখপাত্র গালফ নিউজকে জানিয়েছেন, তারা ঐতিহ্যগত স্ক্রীনিং এবং যোগ্যতা প্রক্রিয়া থেকে সরে এসে সরকারকে সহায়তা করতে স্মার্ট সেবা নিশ্চিত করতে চায়।

এই ইন্সুরেন্সের সদস্যরা মেডিকেল ইন্সুরেন্সের পরিবর্তে তাদের জাতীয় পরিচয়পত্র দেখিয়েই স্বাস্থ্য সেবা নিতে পারবেন। আমিরাতের অন্যান্য বাসিন্দারাও খুব শিগগিরই এই সেবার আওতায় চলে আসবেন বলে আশা করা হচ্ছে।

ন্যাশনাল হেলথ ইন্সুরেন্স কোম্পানি দামানের এক উর্ধ্বতন কর্মকর্তা গালফ নিউজকে জানিয়েছেন, তারাও একই ধরনের সেবা নিশ্চিতের প্রক্রিয়ায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ