1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪
  • ১০৮ Time View

Salahuddinজাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। রবিবার সকাল ৬টার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

অধ্যাপক সালাহউদ্দীন আহমদ ইতিহাস চর্চায় বিশেষ অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেছিলেন।

ড. সালাহউদ্দীন আহমদ ১৯২৪ সালের ২৪ সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবুল ফয়েজ সালাহউদ্দীন আহমেদ। ফরিদপুরে পূর্ব পুরুষদের বাড়ি এবং সেখানে জন্ম হলেও পিতার চাকরির কারণে খুব বেশি সময় সেখানে কাটেনি তার। ছেলেবেলা ও শিক্ষাজীবনের অধিকাংশ সময়টাই কেটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স এবং এমএ করেছিলেন। পরে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষক হিসেবে ১৯৪৮ নালে তার কর্মজীবন শুরু হয় জগন্নাথ কলেজে। ১৯৫৬ সালে তিনি জাপান বিশ্ববিদ্যালয়ে আধুনিক জাপানের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়াশুনা ও গবেষণা করেন।

দীর্ঘদিন তিনি রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে এই ইতিহাসবিদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে তিনি বলেন, প্রফেসর সালাহউদ্দীন আহমদের মৃত্যুতে বাংলাদেশে ইতিহাস চর্চায় যে শূন্যতার সৃষ্টি হল তা পূরণ হওয়ার নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ