1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার বাংলাদেশ : ড. আলাউদ্দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ২০৪ Time View

প্রধানমন্ত্রীর শিক্ষা, সমাজ উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও উন্নত দেশের কারণে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার হচ্ছে বাংলাদেশ।

বুধবার সকাল ১১টায় রাজধানীর লেকসোর হোটেলে আয়োজিত ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড নন ট্র্যাডিশনাল সিকিউরিটি’ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের নিরাপত্তা হুমকির সন্মূখীন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। বাংলাদেশের পানি, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, স্থানান্তর জলজ ও জীববৈচিত্র্যের ক্ষতি মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে।

তিনি আরো বলেন, কার্যকর জলবায়ু পরিবর্তনের পদক্ষেপই পারে সম্ভাব্য এ ক্ষতি থেকে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোকে রক্ষা করতে।

সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস ফর সিকিউরিটিজ অ্যান্ড স্ট্যাডিজ (বিআইপিএসএস) ও  কনরাড এডেনার স্টিফ স্টাং ( কেএএস)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিফস’র প্রেসিডেন্ট মেজর জেনারেল মুনিরুজ্জামান (অব.)  ও কেএএস’র ডেলিগেশন লিডার টমিসলাভ ডেলিনিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ