1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় অনুমোদন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও দীর্ঘ মুক্তি সংগ্রামের প্রধান স্লোগান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করতে ২০২০ সালে এক মামলায় হাইকোর্ট রায় দিয়েছিলেন। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলাপ হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, আলাপের পর বৈঠকে সিদ্ধান্ত হয় ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হবে। মন্ত্রিপরিষদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

যেসব ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে তার উদাহরণ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেমন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি এবং রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি এবং অন্যান্য সভা-সেমিনারের ক্ষেত্রে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতে হবে।

এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে উল্লেখ করা হবে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ