1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

জবানবন্দি দিতে ৩ আইনজীবী আদালতে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ২৩০ Time View

জঙ্গি অর্থায়নের অভিযোগে হওয়া গ্রেফতার তিন আইনজীবীকে সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় জবানবন্দি দেয়ার জন্য চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে।ashdas

বুধবার সকাল পৌনে ১০টার দিকে আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে আদালতে হাজির করা হয়।

কোর্ট পরিদর্শক উনু মং বলেন, “হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ এই তিনজনের জবানবন্দি দেয়ার কথা রয়েছে।”

হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই তিন আইনজীবী রিমান্ডে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন।

শুনানি শেষে গত সোমবার আদালত শাকিলার ৪৮ ঘণ্টা এবং হাছানুজ্জামান ও মাহফুজের ৭২ ঘণ্টা করে রিমান্ড মঞ্জুর করেন। ওই দিনই তাদের জিজ্ঞাসাবাদ করতে নগরের পতেঙ্গায় র্যাব-৭-এর কার্যালয়ে নেয়া হয়।

এর আগে ওই মামলায় তিন আইনজীবীকে তদন্ত কর্মকর্তা শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ